
নিজস্ব প্রতিনিধি: গোলাপগঞ্জে প্রতারণা মামলায় ১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ জুন) গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল হান্নান ওরফ ঘর জামাই হান্নান (৪৫) নামে এক ব্যাক্তিকে সিলেট নগরী থেকে আটক করে। তিনি এফ আই আর ভুক্ত ৬ নাম্বার আসামি।
এর আগে গত ০৩-০৬-২৫ ইংতে উপজেলার রণকেলী লামার দক্ষিণ ভাগ গ্রামের হাফিজ আল মাহমুদ চৌধুরী গোলাপগঞ্জ মডেল থানার ১০ জনের নাম উল্লেখ করে এজহার দায়ের করেন। তার অভিযোগ, জমি রেজিস্ট্রির আশ্বাসে একাধিক ধাপে আসামিরা তার কাছ থেকে ২২ লাখ টাকা নেন। পরে প্রতিশ্রুতি না রেখে ভয়ভীতি ও সময়ক্ষেপণ করে প্রতারণা করেন।এই এজহারের ভিত্তিতে ১৪-০৬-২৫ ইংতে গোলাপগঞ্জ মডেল থানা এফ আই আর ভুক্ত করা হয়। যার মামলা নং ৭।
গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্ল্যা জানান, “গ্রেফতার হান্নানকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজম চৌ:
