1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে পুকুর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রামের একটি পুকুর থেকে সাবিনা বেগম(৩০) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত গৃহবধু সাবিনা বেগম উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের আনুর মিয়ার স্ত্রী।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ লাশটি উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগলা গ্রামের মাষ্টার শওকত আলীর পরিত্যক্ত পুকুরে হঠাৎ গৃহবধুর লাশটি দেখতে পান এলাকাবাসী। তাৎক্ষণিক বিষয়টি গোলাপগপঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ লাশটি উদ্ধার করে গোলাপগঞ্জ মডেপ থানায় নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।

গৃহবধু সাবিনা বেগমের ভাই দোলাল মিয়া জানান, আমার বোন আমাদের বাড়িতে ঈদের বেড়ানিতে আসছিলেন। আজ সকালে আমার বোন জামাই আনুর মিয়া আমার বোনকে তার বাড়ি নিয়ে আসেন। একটু আগেই শুনলাম আমার বোনের লাশ বাগলায় পাওয়া গেছে। আমরা ধারণা করছি আমার বোন জামাই আনুর মিয়া আমার বোনকে মেরে এখানে ফেলে রেখে গেছে। আমি আমার বোনের হত্যার বিচার চাই।

গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park