1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে বিরল বন্যপ্রাণী আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পাঁচ দিন চেষ্টার পর এক বিরল বন্য প্রাণীকে খাঁচায় বন্দি করতে সক্ষম হয়েছেন স্থানীয়রা। প্রাণীটিকে স্থানীয়ভাবে ‘বাঘ’ বলা হলেও এটি সম্ভবত একটি ‘বাঘনাক’ বা ‘ছোট বনবিড়াল’- যা দেখতে অনেকটা চিতাবাঘের মতো দাগযুক্ত ও শিকারী স্বভাবের।

প্রাণীটি প্রথম দেখা দেয় স্থানীয় যুবক হিলাল আহমদের মাছ চাষের পুকুরপাড়ে। হিলাল আহমদ জানান, ‘প্রতিদিন পুকুর দেখতে গেলে একটি প্রাণী ধাওয়া করত। শুরুতে ভয় পেলেও পরে বুঝি, এটি কোনো বুনো প্রাণী হতে পারে। এরপর নিরাপত্তা ও প্রাণীটির প্রতি সহানুভূতির কথা ভেবে গ্রামবাসীদের নিয়ে একটি খাঁচা ও খাবারের ফাঁদ তৈরি করি।’

প্রায় পাঁচ দিন ধরে পর্যবেক্ষণ ও পরিকল্পনার পর সম্প্রতি সেটিকে নিরাপদে একটি খাঁচায় আটক করা হয়। এতে প্রাণী বা মানুষ-কেউই কোনো ক্ষতির শিকার হয়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই প্রাণীটিকে দেখতে ভিড় করেন, কেউ কেউ ছবি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন। তবে পরিবেশবিদরা ও সচেতন নাগরিকরা মনে করেন-এটি একটি বন্যপ্রাণী, এবং এর প্রাকৃতিক আবাসস্থানে ফেরত পাঠানোই হবে সবচেয়ে মানবিক সিদ্ধান্ত।

স্থানীয়রা জানান, লক্ষণাবন্দ ইউনিয়নটি টিলা ও ঝোঁপ-জঙ্গলঘেরা এলাকা। মাঝে মাঝেই পাহাড়ি ও বন্যপ্রাণীরা খাদ্য বা নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসে, বিশেষত সন্ধ্যা বা রাতের বেলা।

এ প্রসঙ্গে এলাকাবাসী জানান, প্রাণীটিকে বন বিভাগের কাছে নিরাপদভাবে হস্থান্তরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারা আশা করেন, প্রকৃতির এমন অতিথিদের সঙ্গে যেন ভবিষ্যতেও সহনশীল ও দায়িত্বশীল আচরণ করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park