1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে হাইওয়ে পুলিশের Hello HP অ্যাপ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেছেন, Hello HP অ্যাপটি সেবাগ্রহিতা ও মহাসড়কে দায়িত্বরত পুলিশ অফিসারের সাথে তাৎক্ষনিক যোগাযোগ স্থাপন নিশ্চিত করবে। সেবা প্রত্যাশী Hello HP অ্যাপের জরুরী সাহায্য বাটনে চাপ দিলে নিকটবর্তী টহল টিম সেবাগ্রহিতার কলটি গ্রহণ করবে। কোন কারনে তিনি গ্রহণ না করলে কলটি পরবর্তী নিকটতম টহল টিমের নিকট স্থানান্তরিত হবে। এছাড়াও এই আ্যাপের মাধ্যমে রাস্তা-ঘাট বন্ধ, যানজট, বিকল্প রাস্তা সহ মহাসড়কের সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেড জানা যাবে। তাছাড়া ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হার, হাইওয়ে পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা ও সকল হাইওয়ে থানার মোবাইল নম্বর সহ প্রয়োজনী সব লকেশন পাওয়া যাবে হ্যালো এইচপি অ্যাপে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরে গ্রীণ লাইন কাউন্টারে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন কর্তৃক আয়োজিত Hello HP অ্যাপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, এসএমপি সিলেটের এডিসি ট্রাফিক রাখী রানী দাস, তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেট জেলা টিআই প্রশাসন মোঃ মুহিবুল ইসলাম, এসএমপি সিলেটের টিআই প্রশাসন মোঃ শফিকুল ইসলাম, টিআই মোশাররফ, টিআই নূর হোসেন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন নাজির আহমদ স্বপন সভাপতি সুলেট জেলা ট্রাক মালিক গ্রুপ, জনাব নূর আহমদ খান (সাদেক) সাধারণ সম্পাদক সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ সহ সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সকার্যকরী সদস্যবৃন্দ. বিভিন্ন পরিবহনের কাউন্টার ম্যানেজারবৃন্দ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park