1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গাজায় ত্রাণকেন্দ্রে ইসরায়েলি সেনাবাহিনীর গুলি, জাতিসংঘের তদন্ত দাবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় একটি ত্রাণ বিতরণকেন্দ্রের সামনে মঙ্গলবার (৩ জুন) ইসরায়েলি সেনাবাহিনীর গুলি চালিয়েছে। গাজার স্বাস্থ্য বিভাগের মতে, ইসরায়েলি গুলিতে প্রাথমিকভাবে ২৭ জন নিহত হন। তবে পরে নিহতের সংখ্যা বেড়ে ৪৯-এ দাঁড়ায় বলে জানায় আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন সংবাদমাধ্যম। ৪৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ। আহত হয়েছেন আরও অনেক মানুষ।

স্থানীয়দের ভাষ্যমতে, তারা খাবারের জন্য লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎই গুলিবর্ষণ শুরু হলে হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, কয়েকজন লোক নির্ধারিত পথ থেকে সরে আসায় তাদের লক্ষ্য করে প্রথমে সতর্কতামূলক ও পরে প্রাণঘাতী গুলি চালানো হয়।

এর আগের দিন একই ধরনের ঘটনায় আরও তিনজন নিহত হন। আর ১ জুন রোববার প্রাণ হারান কমপক্ষে ৩১ জন। গাজার মানুষ তীব্র খাদ্যসংকটে ভুগছে এবং খাবারের জন্য প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিচ্ছে।

এদিকে, বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর বাইরে গিয়ে ত্রাণ বিতরণ শুরু করেছে, যা আন্তর্জাতিক মানবিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে অনেক মানবিক সংস্থা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “ত্রাণের জন্য অপেক্ষায় থাকা মানুষদের প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক।” তিনি এই ঘটনায় একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ৫৪ হাজার ছাড়িয়ে গেছে। সামরিক অভিযান ও মানবিক সংকটের কারণে ত্রাণ নিতে গিয়েও নিরাপদ নয় ফিলিস্তিনিদের জীবন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park