1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শাবিতে চা প্রদর্শনী মঙ্গলবার, অংশ নিচ্ছেন চীনের ৭ সদস্যের প্রতিনিধিদল

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ এবং চীনের মধ্যে চা বাণিজ্য সম্প্রসারণ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে আগামী ২০ মে মঙ্গলবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনব্যাপী ‘চা প্রদর্শনী ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দিনব্যাপী এ আয়োজনে রয়েছেন শাবিপ্রবি’র পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধীনস্থ চাইনিজ কর্নার, ফুড ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টি টেকনোলজি বিভাগ এবং ঢাকাস্থ চীনা দূতাবাস। বাংলাদেশ ও চীনের ২০টি চা বাগান কর্তৃপক্ষ ও আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ চীনের ৭সদস্যের এক প্রতিনিধি দল এই চা প্রদর্শনীতে অংশ নিচ্ছেন।

রোববার (১৮ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ভবন-এর নিচতলার গ্যালারি কক্ষতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাইনিজ কর্নারের কো-অর্ডিনেটর ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক।

লিখিত বক্তব্যে অধ্যাপক ড. সাহাবুল হক জানান, বাগান মালিক, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের অংশগ্রহণে সিলেটে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এ চা প্রদর্শনী। উক্ত চা প্রদর্শনীর উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর মি. লি শাওপেং এবং বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা এবং মালনীছড়া চা বাগানের স্বত্তাধীকারী ড. সৈয়দ রাগীব আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন, বাংলাদেশ টি এসোসিয়েশন কার্যনির্বাহী সদস্য তাহসীন আহমেদ চৌধুরী এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানিত প্রেসিডেন্ট মাওলানা খায়রুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মো. সাহাবুল হক, সমন্বয়ক, চাইনিজ কর্নার, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাবিপ্রবি।

তিনি আরও বলেন, বৈশ্বিক চা বাণিজ্য ইস্যুতে বাংলাদেশ ও চায়নার মধ্যে টি বাণিজ্য সম্প্রসারণে চলমান কৌশল, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা রাখবেন শাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, এসএ টিভির বিজনেস ডেস্ক সম্পাদক জনাব সালাউদ্দিন বাবলু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফ্যুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই।

অনুষ্ঠানে ‘ভোট অব থ্যাংকস’ প্রদান করবেন চাইনিজ কর্নারের সদস্য ও শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান ও ফুড ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান। চা প্রদর্শনীর পরিচিতি তুলে ধরবেন চাইনিজ কর্ণারের সদস্য ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন।

দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে অতিথিদের উপস্থিতি ও রেজিস্ট্রেশন, বুথ উন্মোচন, অনুষ্ঠান পরিচিতি উপস্থাপন ও স্বাগত বক্তব্য, চাইনিজ কর্নারের বিগত সময়ের নানা পদক্ষেপ ও কার্যক্রমের উপরে একটি প্রামাণ্য তথ্যচিত্র উপস্থাপন, অতিথিবৃন্দ ও আলোচক বৃন্দের বক্তব্য, সভাপতির বক্তব্য ও ভোট অব থ্যাংকস পর্ব।

অনুষ্ঠানে থাকছে চীনা প্রতিনিধি দল ও সিলেটের চা বাগান কমিউনিটির নিজস্ব পরিবেশনায় সাংস্কৃতি অনুষ্ঠান, চীনা ভাষার অঙ্কন ও ক্যালিওগ্রাফি প্রদর্শনী, চীনের নিজস্ব প্রক্রিয়ায় চা তৈরির ব্যবস্থা ইত্যাদি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি, উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের নিয়ে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা থাকছে। এছাড়া প্রদর্শনী উপলক্ষে একটি বিশেষ বই প্রকাশিত হচ্ছে, এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এবং চা গবেষকদের ৮টি লেখা স্থান পেয়েছে। এছাড়া চীনের চা শিল্প নিয়েও বইটিতে লেখা ও ছবি রয়েছে।

প্রদর্শনীতে সর্বমোট ২০টি বুথ থাকছে, যা সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্য এসএস ব্লাক টি (২), দ্য কনসলিডেটেড টি (ফিনলে), ফিয়াজি টি, গার্ডেন ফ্রেশ টি, মাগলা টি, এম আহমেদ টি (২), ইকো ডাই, মালনীছড়া, লুস্সো বেল্লা, পদ্মা টি, ম্যাকসন ব্রাদারস, ন্যাশনাল টি সাঙ্গো, মুনা ট্রেডার্স, তালুকদার টিসহ দেশীয় ১৬টি চা বাগান ও আমদানী-রপ্তানিকারক প্রতিষ্ঠান, ৩ টি চীনা প্রতিষ্ঠান ও ফুড ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টি টেকনোলজি বিভাগের ১টি বুথ থাকছে এ প্রদর্শনীতে। এর আগে প্রদর্শনীর জন্য ১০মে পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাইনিজ কর্নারের সদস্য ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান, অধ্যাপক ড. জায়েদা শারমিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন, ফুড এন্ড টি টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান, বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ও অধ্যাপক ড. ইফতেখার আহমেদসহ শাবি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, সিলেটে প্রথমবারের মতো এ চা প্রদর্শনী আয়োজন করা হচ্ছে। যেখানে চা বাগান মালিক, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের অংশগ্রহণের তৈরি পাশপাশি বৈশ্বিক চা বাণিজ্য ইস্যুতে বাংলাদেশ ও চায়নার মধ্যে চা বাণিজ্য সম্প্রসারণে চলমান কৌশল, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এছাড়া এই প্রদর্শনীর মাধ্যমে এই এলাকার চা ব্যাবসায়ীদের সাথে চীনের চা ব্যাবসায়ীদের একটি যোগসূত্র স্থাপিত হবে। এই আয়োজন শুধু একটি প্রদর্শনী নয়, বরং এটি একটি বৃহৎ সম্ভাবনার মঞ্চ, যেখানে দেশি চা শিল্প আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park