1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে ৪ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক : গোলাপগঞ্জ উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ মে) লাকি বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। দুপুর ১ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে হেতিমগঞ্জ মোল্লাগ্রামে একটি কলোনি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ লাকি বেগম জকিগঞ্জ উপজেলার ফুলতলি এহলাশাহ গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। স্বামী আব্দুর রশিদ পেশায় টমটম চালক। তারা গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ মোল্লাগ্রামে কলোনিতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘরের ভেতর থেকে টিনের নিচে স্টিলের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাকি বেগম নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধূ ৪ সন্তানের জননী। তাদের মধ্যে পারিবারিক কোন মনোমালিন্যের খবর পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park