1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিকৃবিতে কাজ শেষ হবার আগেই ভেঙ্গে পড়েছে ড্রেনের গার্ডওয়াল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90

সিলেট আলাপ ডেস্ক :সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে( সিকৃবি) ১৪ লক্ষ টাকা ব্যয়ে ফিসারিজ অনুষদের আরসিসি ড্রেন নির্মান কাজ চলছে, যা এখনো শেষ হয়নি। তবে কাজ শেষ করে বুঝিয়ে দেওয়ার আগেই নির্মাণাধীন ড্রেনটিতে ফাটল দেখা দিয়েছে। এতে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে ফাটল ধরেছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা য়ায়, বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অনুষদে পিছনের দিকে আরসিসি ড্রেন নির্মাণের কাজ চলছে। ড্রেনটি নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। ইতোমধ্যে ড্রেনের দেয়ালে ফাটল ধরে ভেঙ্গে পড়েছে। হেলেপড়া ড্রেনটি ভেঙ্গে ফেলা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এক শিক্ষক জানান, নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে ড্রেনটি নির্মাণ কাজ করা হচ্ছে। ফলে কাজ শেষ হওয়ার আগেই ড্রেন ভেঙ্গে গেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ফিসারিজ অনুষদের ছাত্রছাত্রীরা কাজের নিম্নমানের অভিযোগ তুলে কাজ বন্ধ করার আহ্বান জানান এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করে কাজের মান যাচাইয়ের জন্য কথাও বলেন।

চৌধুরী এন্টারপ্রাইজ নামক ঠিকাদার প্রতিঠান কাজ পেলেও অদৃশ্য শক্তির প্রভাবে কাজটি করছেন বালুচরের এনামুল হক নামে এক ব্যক্তি।

কাজের মান ও ড্রেনের কাঠামো ভেঙে পড়ার বিষয়ে জানতে চাইলে এনামুল হক বলেন, ‘ নিয়ম মেনেই কাজ করা হয়েছে। কাজের মানে কোনো ত্রুটি হয়নি। এটা প্লানিং এ ভুলছিল। লোড হিসাবে ভুল ছিল। ৭ ফিট উচ্চতার ড্রেনে এখানে ৩ মিলি রডের ডাবল জালি ব্যবহারের কথা ছিল, কিন্তু একটা জালি ব্যবহার করা হয়েছে। এছাড়া টানা ও কলম ব্যবহার করা হয়নি। তাছাড়া বৃষ্টির কারণে মাটির চাপে অনাকাঙ্ক্ষিতভাবে ড্রেনের দেয়াল ভেঙে পড়েছে।

ড্রেনের কাজের তত্ত্বাবধানে থাকা বিশ্ববিদ্যালয়ের সহ প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, লোড সঠিকভাবে হিসাব করে যতটুকু রড দেওয়া প্রয়োজন তাই দেওয়া হয়েছে। এছাড়া কোন নিন্মমানের সামগ্রী ব্যবহার করা হয়নি।

কাজের মান নিয়ে প্রশ্ন করলে কৌশলে এড়িয়ে যান এ প্রকৌশলী। তিনি বলেন, চোখের দেখায় মান তো বোঝা যাবে না। তবে সঠিক ভাবে কিউরিং না করেই মাটি চাপা দেওয়ার কারনে ড্রেন ভেঙ্গে পরেছে। দ্রুতই এটি সংস্কার করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park