1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, বিভিন্ন ব্যাংকের একাধিক চেক বইসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকাদক্ষিণ বাজারস্থ হাসপাতালের পিছনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় বটরপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মিজানুর রহমান, উত্তর রায়গড় গ্রামের আহমদের স্ত্রী আয়েশা বেগম, ভাদেশ্বর ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের ছবেদ আলীর ছেলে মকবুল আলী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ আর্মি ক্যাম্পের একদল সেনাবাহিনী ঢাকাদক্ষিণ বাজারস্থ হাসপাতালের পিছনে অভিযান পরিচালনা করে। এসময় গ্রেপ্তারকৃতদের ঘর থেকে ১৪ কেজি গাঁজা, ১৫ লিটার দেশীয় মদ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৫টি মোবাইল ফোনসহ বিভিন্ন ব্যাংকের একাধিক চেক বই উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট জাকারিয়া মাসুদ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park