1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পুলিশকে মারধর করে আ. লীগ ক্যাডারকে ছিনতাই

  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের ওসমানীনগর থানা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে একাধিক হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ ক্যাডারকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তার নাম (৫০) আছকর মিয়া। হাতকড়া পড়া অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনেরা।

মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার হাজিপুর গ্রামে এ আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পলাতক আকছার মিয়া পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার একাধিক মামলার আসামি।

গ্রেপ্তারের খবর পেয়ে তার স্বজনরা দশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের গাড়ি ঘেরাও করে হামলা ও গাড়ি ভাঙচুর করে আকছারকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় পুলিশ সদস্যসহ ৫ জন গ্রামবাসী গুরুতর আহত হন।

ওসমানী নগর থানার ওসি মোনাশেম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ১১টার দিকে জানান, ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আকছারের স্বজনদের হামলায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়েছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park