1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে বাংলাদেশ সৌদি দূতাবাসের আলোচনা ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে বাংলাদেশ রাজকীয় সাউদী দূতাবাসের রিলিজিয়াস এ্যাটাশে অফিস আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

খাদেমুল হারামাইন আল-শরীফাহন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ (হাঃ) এর উদ্যোগে ইফতার মাহফিল বুধবার (২০ মার্চ) সিলেট নগরীর মদিনামার্কেটস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন সৌদি ধর্মমন্ত্রনালয়ের দ্বায়ী শায়েখ ড. আইমান আল আনসারী।

সৌদি দুতাবাস ঢাকা’র দ্বায়ী শায়েখ সাঈদ আল-মাদানী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইত্তেহাদুল কুররা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি আলী হায়দার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আলাউদ্দিন, মাওলানা সৈয়দ জিল্লুর রহমান ও মাওলানা মুজিবুর রহমান সহ প্রমুখ ওলামায়েকেরামগণ। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সৌদি ধর্মমন্ত্রনালয়ের দ্বায়ী শায়েখ ড. আইমান আল আনসারী বলেন, শিরকমুক্ত ঈমানের অধিকারী হতে আমাদের সঠিকভাবে মহাগ্রন্থ্য আল কুরআন ও সহীহ হাদিস থেকে জ্ঞান অর্জন করতে হবে। একইসাথে আমাদের আমলকে করতে হবে বিদআতমুক্ত। তবেই আমরা পরকালে সফলতা অর্জন করতে পারবো।

তিনি বলেন, মানবজাতির মধ্যে উত্তম হলো মুসলিম উম্মাহ। আল্লাহতায়ালা তাঁর বাণী দুনিয়াময় ছড়িয়ে দিতে মুসলিম উম্মাহকে নির্দেশ দিয়েছেন। তাই দ্বায়ী-ইলাল্লাহ হয়ে আমাদের কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, ইবাদতের মধ্যে উত্তম হলো সালাত। প্রত্যেক মুসলিমকে সহীহভাবে সালাত আদায়ে মনোযোগী হতে হবে। তিনি বলেন, পবিত্র রমজান মাসকে কাজে লাগিয়ে তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও আত্মগঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করতে হবে। তিনি আল্লাহর হুকুম ও রাসূলুল্লাহ’র জীবনাদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলার জন্য সবার প্রতি আহবান জানান।

সভাপতির বক্তব্যে সৌদি দুতাবাস ঢাকা’র দ্বায়ী শায়েখ সাঈদ আল-মাদানী বলেন, সৌদি সরকার প্রতিবছর মুসলমানদের খেদমতে ইফতার মাহফিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষে সৌদি সরকার যতেষ্ঠ ভূমিকা পালন করছে। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ঐক্যবদ্ধ রাখতে ও তাদের সমস্যা সমাধানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আগামীতেও মুসলিম উম্মাহর খেদমতে সৌদি সরকারের এ ধরনের উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী ।-বিজ্ঞপ্তি

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park