1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে উপজেলা ও পৌর শ্রমিকদলের ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে উপজেলা ও পৌর শ্রমিকদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর গোলাপগঞ্জ পৌর মিলনায়তন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমদ তুরু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

প্রধানবক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহি, সিনিয়র সহসভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী, যুক্তরাজ্য মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী, সিলেট জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিত, মহানগর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরী।

এছাড়াও উপজেলা, পৌর শ্রমিক দল ও বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম আবুল হোসেনকে সভাপতি, রাজু আহমদ তুরুকে সাধারণ সম্পাদক ও তাহের আহমদ এনুকে উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক করে গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি এবং আতাউর রহমান আতাকে সভাপতি, শাহজাহান আহমদকে সাধারণ সম্পাদক ও ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট  গোলাপগঞ্জ পৌর শ্রমিকদলের কমিটির ঘোষনা দেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park