1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে গুড়িয়ে দেয়া হলো দুটি অবৈধ ইটভাটা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের আমকোনায় মেসার্স ফয়জুল ব্রিক ফিল্ড ধ্বংস করা হয়েছে।
এরপর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র সরকারের নেতৃত্বে ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজার এলাকার হিলালপুরে মেসার্স অলিউর রহমান ব্রিক্স ফিল্ডটি গুড়িয়ে দেওয়া হয়।
এ দুটি ব্রিক ফিল্ড দীর্ঘদিন থেকেই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।
অভিযানে সিলেট পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব-৯, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও গোলাপগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা সহযোগিতা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park