1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনেস্তা, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) রাতে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়।

মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলনে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি কাওসার আহমদ মাসুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তানিম এর পরিচালনায় বক্তব্য রাখেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সিলেট বিভাগীয় সহ-সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব খলিল সাফওয়ান, মো. মুশাহীদুল ইসলাম মাহী, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া আহমদ, সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান তালুকদার নাফিস, সিনিয়র যুগ্ম সম্পাদক ফুয়াদ হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি এহসান আহমদ রিফাত,সহ সভাপতি আশরাফ আহমদ, যুগ্ম সম্পাদক মুজাদ্দিদ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক মো: মারজান আহমদ শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক নাদির হোসেন, দপ্তর সম্পাদক ইশতিয়াক উদ্দিন শাফি, সদস্য ইশতিয়াক উদ্দিন জামি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা যদি স্বাধীনভাবে চলতে না পারে তাহলে আমাদের অজর্ন ব্যর্থ হয়ে যেতে পারে। স্বৈরাচার হাসিনাবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারীরা ছিলেন পুরুষের সাথে একই সারিতে। বর্তমান সময়ে এসেও নারীদের ওপর সহিংসতা বন্ধ না হওয়া হতাশার। বক্তারা অবিলম্বে নারীদের ওপর সহিংসতা ও নিপীড়নকারীদের আইনের আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park