1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঢাকাদক্ষিন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সুহেদ, সাধারণ সম্পাদক এমরান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কাউন্সিল মধ্য দিয়ে কমিটি গঠন হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকাদক্ষিন সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ ও সাধারণ সম্পাদক এমরান আহমদ নির্বাচিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ হাজী দেলোয়ার হোসেন দিনার পরিচালানায় ও ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম ক্বাদরী।

কাউন্সিল শুরুতে অন্য প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সুহেদ আহমদ ও সাধারণ সম্পাদক এমরান আহমদ কে বিজয়ী ঘোষণা করে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক টিমের সদস্য ও সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ, কামরুজ্জামান জুনাক, সহ-সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, জুয়েল আহমদ, সিলেট ল কলেজ ছাত্রদল যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, ঢাকাদক্ষিন সরকারি কলেজে ছাত্রদলের আহবায়ক তোফায়েল আহমেদ সুমেল সহ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park