1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সিলেট জেলার ১৩টি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসুরক্ষা বিকাশের লক্ষ্যে আত্মরক্ষামূলক স্পেশাল কৌশল প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গল ও বুধবার (১৮ ও ১৯ ফেব্রুয়ারি) চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেটের উদ্যোগে নগরীর শিবগঞ্জের সাদিপুরস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক স্পেশাল কৌশল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ শুরু হয়।

সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা শিক্ষা অফিসারের অনুমতিক্রমে এ কর্মশালা ধারাবাহিকভাবে সিলেটের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন।

হাতিম আলী বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চীন থেকে উচ্চতর প্রশিক্ষণ ও সনদপ্রাপ্ত প্রশিক্ষক, প্রকল্পের প্রধান পরিচালক ও প্রশিক্ষক, চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য নারী ও পুরুষ প্রশিক্ষকগণ। তারা মার্শাল আর্টের উন্নতমানের ১৬টি কলাকৌশলের দীক্ষা দেন শিক্ষার্থীদের।

প্রকল্পের প্রধান পরিচালক ও প্রশিক্ষক চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিক্ষার্থীরা শুধু নিজের আত্মরক্ষা নয়, বরং মার্শাল আর্টের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করে আত্মপ্রত্যয়ী হবে। তিনি এ প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করার জন্য সিলেটের জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park