1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ানীবাজারে বসতঘর আগুনে পুড়ে নিঃস্ব পরিবার

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :দরিদ্র পরিবারের মো: আলমঙ্গীর হোসেন। অটোরিক্সা চালিয়ে পরিবারে পাঁচ সদস্যের জীবিকা নির্বাহ করতেন। এরই মধ্যে আগুনের তাণ্ডবে পুড়ে ছাই হয়েছে ঘরবাড়ি। এখন সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব পরিবারটি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের বিয়ানীবাজার পৌরসভার খাসা গ্রামে। সরেজমিনে দেখা গেছে- আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি ও আসবাবপত্রের বীভৎস দৃশ্য। এসময় কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানায়, জীবন সংগ্রামে স্ত্রী ও তিন ছেলে-মেয়ে নিয়ে দুর্বিষহ জীবনযাপন আলমগীর হোসেনের। এমন টানাপোড়েনের একপর্যায়ে মঙ্গলবার দুপরদুপুর প্রায় ১২টার দিকে হঠাৎ তার বাড়িতে আগুন লাগে। এসময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। এতে আলমগীর হোসেনের দু’টি ঘর ভস্মীভূত হয়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত আলমগীর হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ঘরে কীভাবে আগুন লেগেছে তা জানা নেই। এতে দুইটি ঘরে রাখা ধান-চাল ও আসবাবপত্র পুড়ে প্রায় চার লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াব এই চিন্তায় আছি।

বিয়ানীবাজার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা অনুপ কুমার সিংহ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সদস্যরা কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park