1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে জন্মগত নাগরিকত্বের অধিকার বাতিলের আদেশ জারি করার পর দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক শুরু হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে। তার আগে হাসপাতালে সি-সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে ছুটছেন ভারতীয় নারীরা।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জন্মগত নাগরিকত্ব অধিকার বাতিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় না পড়ার জন্য যুক্তরাষ্ট্রে ভারতীয় দম্পতিদের আগাম সন্তান জন্মদানের হিড়িক চলছে। অনেকেই নির্ধারিত সময়ের আগেই হাসপাতালে গিয়ে সি-সেকশন করার জন্য বুকিং নিচ্ছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে জন্মসূত্রে নাগরিকত্বের নীতি বাতিল করবেন তিন। গত ২০ জানুয়ারি (সোমবার) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরদিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি, তার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশও ছিল।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park