1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে এহিয়া ট্রাস্টের উদ্যোগে বৃত্তি ও অনুদান বিতরণ এবং শিক্ষক পদক প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

গোলাপগঞ্জ:গোলাপগঞ্জে এহিয়া ট্রাস্ট আযয়াজিত বৃত্তি ও অনুদান বিতরণ এবং শিক্ষক পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এহিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী বখতিয়ার এহিয়া রেহেলের সভাপতিত্বে গোলাপগঞ্জে জামেয়ার শিক্ষার্থী মাজেদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভার আয়োজন করা হয়।

ট্রাষ্টের ট্রাষ্টি, শিক্ষক ও সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সাইন্সস এর ডিন প্রফেসর ডা.মোঃ জিয়াউর রহমান চৌধুরী।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন লেখক, গবেষক ও মোটিভেশনাল স্পিকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. শাহাদাত চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এহিয়া ট্রাস্টের সেক্রেটারি,আজাদ চৌধুরী একাডেমীর প্রধান শিক্ষক শাহেদ আহমদ চৌধুরী।

এছাড়া আরোও বক্তব্য রাখেন এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি শিক্ষক পদক প্রাপ্ত কৃতি শিক্ষক জেসি একাডেমি এন্ড রিসোর্ট সেন্টারের প্রধান শিক্ষক মাহমুদ চৌধুরী, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃ তাজুল ইসলাম, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দিন আহমদ, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলের প্রিন্সিপাল জামিল আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ইখতিয়ার উদ্দিন, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সুষ্মিতা দাস প্রান্তী, সাকিব হাসান, রাওদা চৌধুরী প্রমুখ।

আলোচনা সভাশেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ। অনুষ্ঠানে উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি মসজিদে অনুদান প্রদান করা হয়। এছাড়া পাঁচটি মাদ্রাসার পাঁচ জন, ১২ জন শিক্ষার্থীকে শামসুন্নাহার চৌধুরী শিক্ষা বৃত্তি এবং গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহত পাঁচজনকে অনুদান প্রদান করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park