1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কুয়াশার কারণে ঢাকার দুটি ফ্লাইট নামলো সিলেটে

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :কুয়াশার কারণে আন্তর্জাতিক দুটি ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দরের পরিবর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কুয়াশা কেটে যাওয়ার পর ফ্লাইট দুটি আবার সিলেট ছেড়ে ঢাকায় পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।

তিনি জানান, রোববার (৫ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার ইউএস বাংলার একটি ফ্লাইট ও ৭টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইউএস বাংলার ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চীন থেকে আসে। কুয়াশার জন্য নির্ধারিত সময়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটে অবতরণ করে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park