1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এম ইলিয়াস আলীর ফিরে আসার প্রত্যাশায় দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :এম ইলিয়াস আলীকে সুস্থ অক্ষত অবস্থায় ফিরে আসার প্রত্যাশায় দরগাহ এ হজরত শাহজালাল (রহ:) মসজিদে সিলেট জেলা ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

শুক্রবার বাদ আসর আয়োজিত মিলাদ মাহফিলে শুভেচ্ছা বক্তব্যে সিলেট জেলা ওলামা জেলা আহবায়ক মাওলানা মো: নরুল হক বলেন – এম ইলিয়াস আলী আমাদের জাতীয় নেতা, দেশের এই ক্রান্তিলগ্নে এই মূহর্তে তার মতো শক্তিশালী জননেতার সবচেয়ে বেশি প্রয়োজন। পতিত স্বৈরাচার হাসিনার গুম নামক কারাগার থেকে অসংখ্য মানুষ ফিরে এসেছে, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের প্রিয় নেতাও ফিরে আসবেন। এই দোয়া মাহফিল থেকে -এ দেশের মাটি মানুষের প্রিয়নেত্রী দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজলুম দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দির্ঘায়ু কামনা করি।

সিলেট জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাওলানা রমিজ উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী শিক্ষক জোট সিলেটের সমন্বয়ক মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক মো: ফরিদ আহমদ, জেলা কৃষকদল নেতা জহিরুল ইসলাম মখন, জেলা ওলামাদলের সদস্য সচিব এম এম কামাল উদ্দিন, যুগ্ন আহবায়ক এইচ এম নুরুল আমিন, জেলা ওলামাদল সদস্য মো: মোশাহিদ আলী, জেলা ওলামাদল সদস্য মো: রাজন, সদস্য রাসেল, সদস্য মাও: আলহাজ্ব বিলাল আহমেদ চৌধুরী, সদস্য এম সাইফুল, সদস্য মাও: ফয়সল আমদ, মাও: আইয়ুবুর রহমান, মাও: মাহমুদুল হাসান, মো: রশিদউজ্জামান, বাবুল মিয়া, মো: আতাউর রহমান, খসরুল আহমদ, মাও: মাহতাব উদ্দিন, শাহিন আহমদ, সোহেল আহমদ, তোফায়েল আহমদ, রফিক আহমদ, আল আমীন।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা নুরুল হক।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আহমদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park