1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

গোলাপগঞ্জ :সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে গোলাপগঞ্জে গুরুত্বপূর্ণ বাজারের রাস্তা ও ফুটপাতে অবৈধ স্থাপনা, যত্রতত্র ভাবে যানবাহন পার্কিং, অস্থায়ী দোকান স্থাপনে যানজট এবং জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল মাহমুদ ফুয়াদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, ট্রাফিক ইন্সপেক্টার ইকবাল হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক হারিছ আলী, গোলাপগঞ্জ মডেল থানার এসআই এসএম রোজেল মিয়া, মো. রিয়াজুল ইসলাম, আব্দুস সামাদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি বিলাল আহমদ, গোলাপগঞ্জ অটোরিকশা শ্রমিক সংগঠনের সভাপতি মাখন মিয়া, সম্পাদক জাহেদ আহমদ, আইন উদ্দিন, মনসুর আহমদ, কামাল আহমদ শাহিন আহমদ, মোশারফ আহমদ, আব্দুল করিম, আলম আহমদ, কামরান আহমদ, সাম হোসেন, আমির হোসেন, হিলাল আহমদ, রায়হান আহমদ, মুর্শেদ আহমদ।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল পরে বলেন, আগামী রোববার থেকে উপজেলার গুরুত্বপূর্ণ বাজারের যানজট নিরসনের জন্য উপজেলার পৌর শহরের চৌমূহনীসহ হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ উপজেলা সদর, ঢাকাদক্ষিণ ও ভাদেশ্বর এলাকা পরিদর্শন করবেন এবং সব সমস্যা নিরসনের জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করবেন বলে সকলকে আশ্বস্থ করেন তিনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আহমদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park