1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গণখুনি ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে: গোলাপগঞ্জে এড. এমরান আহমদ চৌধুরী

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামিলীগ বিগত সাড়ে ১৫ বছরে দেশটাকে লুটপাট করে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে সদলবলে পালিয়ে গেছে। গণখুনি ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তারা দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়। বর্তমান সরকার অর্থনৈতিক পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু রাজনৈতিক সরকার ছাড়া সার্বিক পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা আশা করছি প্রয়োজনীয় সংষ্কার শেষে দ্রুত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য এখন থেকেই মাঠে কাজ করতে হবে।

সোমবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরের মাইজভাগ এলাকায় মাইজভাগ সমাজকল্যান সংস্থার উদ্যোগে ও লন্ডন মহানগর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ওলির সহযোগিতা লয়  শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা বিগত ১৬ বছর থেকে উন্নয়ন বঞ্চিত ছিল। প্রকল্পের নামে জনগণের টাকা লুটপাট করা হয়েছে। মানুষের বঞ্চনা শেষ হয়নি। তাই আাগামী নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করলে এবং বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় উন্নয়নের জোয়ার বইবে ইনশাআল্লাহ।

মাইজভাগ সমাজকল্যান সংস্থার সহ সভাপতি মাস্টার রুমেল আহমেদের সভাপতিত্বে, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রিপন ও সংগঠনের ধর্ম বিষয়ক আবুল কাশেম যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, লন্ডন মহানগর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ওলি ওদুদ,ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, ছালিক আহমদ চৌধুরী, বদরুল ইসলাম,জেলা বিএনপির ত্রান ও পূর্নবাসন সম্পাদক জয়নাল আহমদ রানু, সিলেট মহানগর ২২নং ওয়ার্ড বিএনপির অর্থ সম্পাদক ওজি কায়সার, ইটালি মিলান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ময়েজুর রহমান ময়েজ, উপজেলা বিএনপির সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলনবী চৌধুরী শিপন,জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক জামাল আহমদ, সহসাংগঠনিক মো: আলী আক্তার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন, লায়েছ আহমদ, জামাল আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সহ সভাপতি সাদিকুর রহমান সাদেক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নজরুল ইসলাম নজাই, ভাদেশ্বর ইউপি সদস্য ও ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন মেম্বার, ওয়ার্ডের কায়েল আহমদ মেম্বার, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফয়েজ আহমেদ প্রমুখ।

এদিকে একই দিন দুপুরে সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ, ভাদেশ্বর সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা, কাউয়াটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, ব্রীজ ও কালভার্ট সমস্যা নিয়ে এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবীরা তাহার সাথে মতবিনিময় করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আহমদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park