
গোলাপগঞ্জ : গোলাপগঞ্জে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর ঢাকাদক্ষিণ বাজারে ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু মিয়ার সভাপতিত্বে সাধারন সম্পাদক মুহিব উদ্দিনের সঞ্চালনায় আহত ছয়জনকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন-সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক প্রভাষক সালমান আহমদ, সহ সাধারণ সম্পাদক মাহতাব খন্দকার, সিলেট ল কলেজ ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শাকিল,ফখরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্র-জনতা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, প্রিয়জন হারিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ও সহমর্মিতা জানিয়ে বলেছেন, আগস্ট বিপ্লবে আহত হয়ে এখনো অনেকে বিভিন্ন হাসপাতালে অসহ্য যন্ত্রণা সহ্য করে কাতরাচ্ছেন। আমরা তাদেও দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি জরুরি ভিত্তিতে আহতদের উন্নত চিকিৎসা করতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আহমদ
