1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট সীমান্তে রয়েল এনফিল্ডসহ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র পৃথক বিশেষ অভিযানে ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ প্রায় কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত জানানো হয়েছে।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লালাখাল, লোভাছড়া এবং সোনাপুর বিওপি’র পৃথক আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ২০০ কেজি ভারতীয় চিনির গুড়া, ৩ হাজার ৫৮০ কেজি ভারতীয় চিনি, ১০০ কেজি ভারতীয় নিম্নমানের তাল মিছরি, ১টি ভারতীয় Royal Enfield মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২ টি কাতান শাড়ী, ০৯টি কম্বল এবং চোরাচালানকাজে ব্যবহৃত ১টি বড় টাটা ট্রাক জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৬৩ লক্ষ ২৯ হাজার টাকা।

আরো জানা যায়, গত ১ ও ৩ ডিসেম্বর জৈন্তাপুর, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপির পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ৩০০ কেজি ভারতীয় চিনি, ৫৪টি শাড়ি, ১২টি কম্বল, ০৯টি মহিষ, ৫০৬ পিস কাশ্মীরি রুমাল, ১৬০ কেজি নিম্নমানের চা-পাতা, ০১ টি পালসার মোটর সাইকেল এবং ০১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ২৯ লক্ষ ৯৮ হাজার ২০০ টাকা।

১ থেকে ৫ ডিসেম্বর পরিচালিত ১৯ বিজিবির পৃথক অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৯৩ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজরা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park