1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে দুই দিন থেকে স্কুল ছাত্র সায়েম নিখোঁজ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :দুইদিন ধরে নিঁখোজ রয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম সায়েম (১৬)।

সে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ১নং লক্ষিপুর গ্রামের ব্যবসায়ী সাব্বির আহমদ হিরণের পুত্র।

নিঁখোজ সায়েমের পারিবারিক সূত্রে জানা যায়, সায়েমের পরিবার সিলেট সদরের বটেশ্বর খাদিমপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। গত বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে খাদিমপাড়াস্থ চুয়াবহর বাসা নং ১৭৭ হতে নামাজের কথা বলে বের হয়ে যায়।

পরবর্তীতে সে আর বাড়ী ফিরে আসেনি। ওই সময় তার বাড়ী ফিরতে বিলম্ব দেখে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়ীতে খোঁজ নিয়ে তার খোঁজ পাননি।

পরদিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি সহ স্থানীয় বাসিন্দারা তার সন্ধান চেয়ে পোস্ট করতে থাকেন। কিন্তু দিনব্যাপী তার কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) তার বাবা সাব্বির আহমেদ হিরণ শাহপরান (রহঃ) থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

নিঁখোজ সায়েমের চাচা দিলাল আহমদ জানান, বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো লাল খয়েরী রংয়ের টি-শার্ট। ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা গড়নের সায়েম সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ তার সন্ধান পেলে ০১৭১৫-৬৪৪৩৪৩ (হিরণ) এই নাম্বারে অথবা অফিসার ইনচার্জ শাহ্পরান (রহঃ) থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে তার পরিবার।

এদিকে নিঁখোজ সায়েমের সন্ধান চেয়ে তার বাবার সাধারণ ডায়েরী করার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রহঃ) থানার ইন্সপেক্টর (তদন্ত) ইন্দ্রনিল ভট্টাচার্য। তিনি জানান নিঁখোজ সায়েমের সন্ধান পেতে কাজ করছে পুলিশ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park