1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সড়ক হকারমুক্ত করতে সিসিকের অভিযান অব্যাহত

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগরীকে ফুটপাত, সড়ক হকারমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদে তৎপরতা অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

এ তৎপরতার অংশ হিসেবে বুধবার (১৩ নভেম্বর) বিকেল চারটার দিকে মহানগরীর বন্দরবাজার ও জিন্দাবাজারে ‘রুটিন ওয়ার্ক’ কার্যক্রম চালানো হয়। এ সময় বিভিন্ন মার্কেটের সামনের দোকানের মালামাল ফুটপাত থেকে অপসারণ ছাড়াও ফুটপাত ও রাস্তার পাশে ভাসমান দোকান ভ্যানগাড়ি সনিয়ে নিতে বলা হয়।

এই তৎপরতাকে সিটি কর্পোরেশনের ‘রুটিন ওয়ার্ক’ বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ।

সরকার পতনের পর মেয়রের পদ থেকে অপসারণ হন আনোয়ারুজ্জামান চৌধুরী। অনেকটা স্থবির হয়ে পড়ে নগরভবনের কার্যক্রম। এমন পরিস্থিতিতে শহরে হকাররা তাদের নির্ধারিত স্থান (লালদীঘিরপাড় অস্থায়ী হকার মার্কেট) ছেড়ে ফের রাস্তায় বসে পড়েন। এতে রাস্তায় তৈরী হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এমন পরিস্থিতে সিসিকের প্রশাসকের দায়িত্ব পান সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। এরপর থেকেই গতি আসে সিসিকের কার্যক্রমে। শুরু হয় ফুটপাত ও সড়ক হকারমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদের তৎপরতা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park