1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে ট্রেনের নিচে লাশ : দুর্ঘটনা অন্য কিছু?

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে মো. মিজানুর রহমান সুহেল (২৮) নামের রেল কর্মচারীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র বলছে- লাশ উদ্ধারের সময় পাশে একটি চিরকুট ছিলো। এতে লেখা ছিলো মিজানের পারিবারিক কলহের বিষয়।

তবে পুলিশ বলছে- এমন কেনো চিরকুট তারা উদ্ধার করতে পারেনি। তবে প্রাথমিক সব আলামত অনুযায়ী এটি দুর্ঘটনা নয়, আত্মহত্যার ঘটনাই মনে হচ্ছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় রেল লাইন থেকে মিজানুর রহমান সুহেলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে সিলেট রেলওয়ে থানাপুলিশ। মিজান সিরাজগঞ্জ সদর থানার মো. শহিদুল হকের ছেলে। তিনি সিলেটে রেলওয়ে স্টেশনের ইঞ্জিনিয়ারিং সেকশনের কর্মচারি ছিলেন। পরিবার নিয়ে তিনি দক্ষিণ সুরমায় রেলওয়ে কোয়ার্টারে থাকতেন।

লাশ উদ্ধারকারী সিলেট রেলওয়ে পুলিশের এস.আই রাজেন্দ্র প্রসাদ বুধবার (১৩ নভেম্বর) সিলেটভিউ-কে বলেন- প্রাথমিক সব আলামত দেখে ধারনা করা হচ্ছে এটি দুর্ঘটনা নয়, আত্মহত্যা। তবে আমরা কোনো চিরকুট লাশের পাশে পাইনি। লাশের ময়না তদন্ত হয়েছে, রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। আর ঘটনার বিষয়ে তদন্ত করছে পুলিশ।

তিনি বলেন- ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে লাশ দাফন করা হয় সিলেটে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park