1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগ না দিলে রাজপথ ব্লকের আল্টিমেটাম

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

গোলাপগঞ্জ :সিলেটের গোলাপগঞ্জে ঘরে-ঘরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় পৌর শহরে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষার্থী সায়েক আহমদ চৌধুরী।

শিক্ষার্থী আল আমিন ও আরিফ চৌধুরীর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা ইকবাল হোসেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, মীরগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন মান্না, শেখ বদরুল হক।

ছাত্রসমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাখেন শেখ ওসমান ফারুক, মাহফুজ খান, রাফি আহমদ, শামীম আহমদ, সালমান আজাদ, আবু তালেব, নুরুল ইসলাম, মুস্তাফিজ তুহিন প্রমুখ।

বক্তারা বলেন, গোলাপগঞ্জ উপজেলায় ৮টি গ্যাস কূপ রয়েছে। এসব গ্যাস কূপ থেকে কোটি কোটি টাকার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কিন্তু গোলাপগঞ্জ উপজেলার ৭০ ভাগ মানুষ গ্যাস থেকে বঞ্চিত।

বক্তারা আগামী ১ মাসের মধ্যে উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস না দিলে রাজপথ ব্লক করারও আল্টিমেটাম দেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park