1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ানীবাজারে ১০ দিন ধরে কলেজ ছাত্র নিখোঁজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের বিয়ানীবাজার থেকে ১০ দিন ধরে এক কলেজ ছাত্র নিখোঁজ রয়েছে। তার নাম আরাফাত আহমদ সোহান (২২)। সে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের লালুবাড়ি এলাকার শাহিন আহমদের ছেলে ও বৈরাগীবাজার আইডিয়াল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

জানা গেছে, গত ২৪ অক্টোবর দুপুরে উপজেলার পাতন এলাকা থেকে সোহান নিখোঁজ হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে পরদিন ২৫ অক্টোবর সোহানের বড় ভাই ছালেহ আহমদ বিয়ানীবাজার থানায় একটি সাধারণ জিডি করেন। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন তার পরিবার।

নিখোঁজ সোহান আহমদের পিতা শাহিন আহমদ গত ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর এক মাসের মাথায় সোহান নিখোঁজ হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। তার সন্ধান পেলে নিম্নলিখিত নাম্বার কিংবা পার্শ্ববর্তী থানাকে অবহিত করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ আরাফাত আরাফাত আহমদ সোহানের বড় ভাই ছালেহ আহমদ। মোবাইল নং- ০১৭০৬২৯৯১৬৪।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park