1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিকে সিলেট জেলা বিএনপির অভিনন্দন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

সোমবার (৪ নভেম্বর) রাতে সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি সচ্ছ ও প্রত্যক্ষ ভোটে সফল কাউন্সিলের মাধ্যমে মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্বাচনের পর ১৭০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মাধ্যমে সিলেটে বিএনপির কার্যক্রম আরো শক্তিশালী ও সুসংহত হবে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর আজ পরিবর্তিত পরিস্থিতিতে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমাদের প্রত্যাশা। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সাম্য, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে তাঁর হাতকে শক্তিশালী করতে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।

নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ নবগঠিত মহানগর কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে সিলেট জেলা বিএনপি এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park