1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জিয়াব উদ্দিন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে বড়লেখা পৌরশহরের পাখিয়ালা এলাকায় বড়লেখা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জিয়াব উপজেলার উত্তর কাঠালতলী গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আপ্তাব আলীর ছেলে। জিয়াব তিন কন্যা সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, জিয়াব দীর্ঘদিন ধরে কাতারে ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন। দেশে এসে উন্নতজাতের গাভী কিনে তা লালন-পালন শুরু করেন। পাশপাশি গাভীর দুধ সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিক্রি করতেন। প্রতিদিনের মতো রোববার (৩ নভেম্বর) সকালে গাভীর দুধ সংগ্রহের পর তা বিপণনের উদ্দেশ্য তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে রওয়ানা দেন। বড়লেখা পৌরশহরের পাখিয়ালা এলাকায় পৌঁছামাত্র তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে জিয়াব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াবকে মৃত ঘোষণা করেন।

নিহত জিয়াবের ছোটভাই কাতার প্রবাসী আরিফ হোসেন বলেন, ভাই সম্প্রতি ছুটিতে দেশে আসেন। আবারও তিনি কাতারে ফেরার কথা ছিল। কিন্তু আজ দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন। এভাবে তিনি মারা যাবেন তা ভাবিনি। ভাইরে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত বলেন, নিহত প্রবাসীর পরিবারের কোনো অভিযোগ নেই। তাই তারা মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য এডিএমের কাছে আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park