1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষকবৃন্দের সাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২ নভেম্বর) বিকাল ৫টায় উপজেলার আদমপুরস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতি এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, মহাপরিচালক দপ্তরের শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম প্রমুখ। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। এছাড়া সভায় শিক্ষকদের পদোন্নতি, গ্রেড বৈষম্য ও প্রাথমিক স্তরে মাতৃভাষার প্রচলন ইত্যাদি সমস্যা তুলে ধরা হয় এবং প্রধান অতিথি তা লিপিবদ্ধ করেন।

সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park