1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুই চালক নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় শায়েস্তাগঞ্জের নূরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হল- বাস চালক রাজু মিয়া (৩৫) ও ট্রাক চালক আজিজুল হক (৪০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালি পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুইটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠান। এর মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে সিলেট পাঠানো হয়েছে। ওসি বলেন নিহতদের পুরো পরিচয় শনাক্তে কাজ করছেন তারা।

দূর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ৩ ঘন্টার বেশি যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পরে। চরম দূর্ভোগে পড়েন যাত্রীরা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরার

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park