1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে বিএনপি নেতার স্মরণে ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বিএনপি নেতার স্মরণে ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেট জেলা কৃষক দলের সাবেক সভাপতি ও শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এম আব্দুল মুছাব্বির এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও গোলাপগঞ্জ  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কানাডা প্রবাসী, প্রাক্তন ইউপি চেয়ারম্যান মিসবাহুল কাদির ফাহিমের রোগ মুক্তি কামনায় গোলাপগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ-বিএনপি নেতা, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ডা. আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, জেলা বিএনপি’র উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরীর নার্জিস, পৌর বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল জলিল সেলিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফারুক আল মাহমুদ, সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ চৌধুরী, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, আমুড়া ইউনিয়ন বিএনপি নেতা মাহবুবুল হক লুলু, মনসুর আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি নেতা আবুল বাশার রানীক, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক লিপন আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না, সাবেক ছাত্রনেতা কামাল আহমদ, জামাল আহমদ প্রমুখ।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ারিস উদ্দিন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরার

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park