1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দরগাহ মহল্লায় মাজার কেন্দ্রিক অশ্লিলতা, শিরক, বিদাতী কার্যকলাপ বন্ধের দাবী

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের দরগাহ মহল্লায় মাজার কেন্দ্রিক অশ্লিলতা, শিরক, বিদাতী কার্যকলাপ বন্ধের দাবীতে পায়রা সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দের সাথে হযরত শাহজালাল র. তৌহিদী কাফেলার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গত ২৫ অক্টোবর শুক্রবার রাতে নগরীর দরগাহ মহল্লাস্থ মুহিবুর রহমান একাডেমীর হল রুমে অনুষ্ঠিত হয়।

পায়রা সমাজকল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দরগাহে হযরত শাহজালাল র: জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, হযরত শাহজালাল র. তৌহিদী কাফেলার সাধারণ সম্পাদক মাওলানা শাহ মমশাদ আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম মোশতাক, আল কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, মহানগর ইমাম সমিতি সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন।

পায়রা সমাজকল্যাণ সংঘের পক্ষে বক্তব্য রাখেন অধ্যক্ষ সাইফুল কবীর চৌধুরী, জাহাঙ্গীর আহমদ, মুহাম্মদ আমজাদ হোসাইন, এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর, মুফতি আব্দুল খাবির, মুসাদ্দিকুন নবী, নিয়াজ মোঃ আজিজুল করীম, মুহাম্মদ আনোয়ার হোসাইন, রিপন আহমদ, বাবলা জায়গীরদার, ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ, শাহীন আহমদ, হুমায়ুন রশীদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ওলিকূল শিরমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের ঐতিহ্য, পবিত্রতা রক্ষা ও শিরক, বেদাত মুক্ত করার লক্ষ্যে আলেম-উলামা ও ইসলাম প্রেমি মুসলমানগণ সচেতনতার মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলতে হবে। ইসলামের প্রচার ও কল্যাণে উলামা-মাশায়েখ ও সচেতন মহলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজে অপরাধমূলক কর্মকান্ড নির্মূলের পাশাপাশি শিরক ও বেদাতমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। বক্তারা বলেন, দরগাহ কর্তৃপক্ষে সাথে আলোচনা করে মাজারকে কুরআন-সুন্নাহ আলোকে পরিচালনা করতে হবে। মাজারে আগত দর্শনার্থীদের অবগতির জন্য করণীয় ও বর্জনীয় কাজগুলো সাইনবোর্ডের মাধ্যমে জানাতে হবে। বক্তারা শান্তি-শৃঙ্খলা, সৌহার্দ, সম্প্রীতি রক্ষা ও মাজারকে শিরক-বিদাত মুক্ত রাখতে আলেম সমাজ ও সচেতন মহলকে এক যোগে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরার

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park