1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোয়াইনঘাটে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের গোয়াইনঘাটে নিত্য ভোগপণ্যের মূল্য স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং ও ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

গোয়াইনঘাট জুড়ে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইদুল ইসলামের নেতৃত্বে শুরুতেই উপজেলা সদর গোয়াইনঘাট, রাধানগর বাজার,জাফলং বাজার ও মামার বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।

অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, দোকান সমুহে পন্যের মূল্য তালিকা না টাঙানো, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল রেস্টুরেন্টের খাবার প্রস্তুত, পরিবেশনের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ককরণসহ বিভিন্ন দোকান ও হোটেল মালিকদের জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে উপজেলা পরিসংখ্যাণ অফিসার ফয়সাল আহমদ, স্যানেটারী ইন্সপেক্টর রমজান আলী, গোয়াইনঘাট থানার এএসআই প্রভাকর বড়ুয়াসহ বাজার কমিটির নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বাজার মনিটরিং এর বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি ভোক্তারা যাতে ন্যায্যমূল্যে ভোগপন্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপন্য এবং এক্ষেত্রে দোকানিরা যাতে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত না করতে পারে সে জন্য উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালিত হবে ও কঠোরভাবে দেখা হবে বলে অবহিত করেন ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরার

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park