1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট বিভাগে জামায়াতের দায়িত্বে নতুন পাঁচ আমীর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :দেশের ৭৮টি সাংগঠনিক ইউনিটের আমীরদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ঢাকার মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে নতুন আমীরদের নাম ঘোষণা করা হয়।

সিলেট জেলায় আগে জামায়াতের দুটি সাংগঠনিক ইউনিট ছিল। জেলা উত্তর ও জেলা দক্ষিণ নামে দুই ইউনিটে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হত। এবার দুই ইউনিটকে একিভূত করে সিলেট জেলা ইউনিট করা হয়েছে।
২০২৫-২০২৬ সেশনের জন্য সিলেট জেলা জামায়াতের আমীর হয়েছেন, মজলিসে শুরা সদস্য ও জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান।

সিলেট মহানগর জামায়াতের আমীর হয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। এর আগেও তিনি একই পদে আসীন ছিলেন।

বিভাগের বাকি তিন জেলার মধ্যে সুনামগঞ্জে মাওলানা তোফায়েল আহমদ খান, মৌলভীবাজারে ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও হবিগঞ্জে মাওলানা মোখলিসুর রহমান আমীর নির্বাচিত হয়েছেন। তাঁরা এর আগেও একই পদে দায়িত্বরত ছিলেন।

কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। তিনি দেশের বিরাজমান পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, সাড়ে ১৫ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে হাজারো প্রাণের বিনিময়ে দেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে।

তিনি বলেন, আন্দোলনে হাজার হাজার লোক আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা চলা অবস্থায়ও অনেকের মৃত্যু হচ্ছে। যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। এ সময় আহতদের চিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দল, সামাজিকপ্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদসহ সকল শ্রেণি-পেশার মানুষকে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরার

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park