1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কমলগঞ্জে ১৪৮টি পূজামন্ডপে নিরাপত্তা জোরদার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের কমলগঞ্জে পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপন হচ্ছে। ১৪৮টি পূজামন্ডপ এ উপজেলায় রয়েছে। পূজা মন্ডপ সমুহে সার্বিক নিরাপত্তায় সার্বক্ষনিক আনসার ও ভিডিপি’র সদস্য ছাড়াও সার্বক্ষনিক মোতায়েন রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে বুধবার হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন দুর্গাপূজা শুরু হয়েছে।

চা বাগান অধ্যূষিত এ উপজেলায় তুলনামূলক পূজামন্ডপও বেশি। তাদের সবাই উৎফুল্ল পরিবেশে পূজা উদযাপন করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালনে বিভিন্ন রাজনৈতিক দলও সহযোগিতা প্রদান করছে। ইতিমধ্যে মৌলভীবাজার পুলিশ সুপারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

বর্ডার গার্ড শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের (৪৬ বিজিবি) সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী (পিএইচডি) জানান, সীমান্তের নন্দরানীসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, দুর্গাপূজায় ১৪৮টি মন্ডপে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের পাশাপাশি পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী দায়ীত্ব পালন করছে। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারাও বিভিন্ন ইউনিয়নে টহলের দায়িত্বে থাকবেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park