1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে ভারতীয় চোরাই চিনি’র চালানসহ আটক ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট বিমানবন্দর সড়ক থেকে ভারতীয় চোরাই চিনি বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। বুধবার সকালে আম্বরখানা-বিমানবন্দর সড়কের সিলেট ক্যাডেট কলেজের সামনে থেকে ভারতীয় চিনির এই চালানটি জব্দ করে এয়ারপোর্ট থানাপুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার টেকনাগুল গ্রামের লিলু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), শাহজাহানের ছেলে হৃদয় আহমেদ (২১) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের ইলন রবি দাসের ছেলে সাজু রবি দাস (২২)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সিলেট ক্যাডেট কলেজের সামনে সিলেট নগরমুখী একটি ট্রাক আটক করে পুলিশ। পরে ট্রাকের ভেতর থেকে ১০৯ বস্তা (৫২৩২ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park