1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শাবি উপাচার্যের বাংলো থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের বাংলোর পাশের বাঁশঝাড় থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রটি নিজেদের বলে দাবি করেছে জালালাবাদ থানা পুলিশ।

অস্ত্রটি ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে খোয়া যাওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি বলে জানিয়েছেন থানার ওসি হারুনুর রশিদ।

অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, শুক্রবার দুপুরে উপাচার্যের বাংলোর পাশে অবস্থিত গ্যারেজের পেছনে বাঁশঝাড়ের ভেতরে একটি অস্ত্র দেখতে পান সেখানে কর্মরত এক পরিচ্ছন্নতা কর্মী। খবর পেয়ে বিকাল সাড়ে তিনটায় আমরা সেখানে উপস্থিত হয়ে অস্ত্রটি উদ্ধার করি এবং এটি নিজেদের অস্ত্র বলে নিশ্চিত হই।

উপাচার্যের বাংলোতে অস্ত্র কিভাবে এলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনের সময় আমাদের অনেকেরই অস্ত্র হারিয়ে যায় এটি সেগুলোর মধ্যে একটি। এখনো অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি যেগুলো উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্রটি পুলিশ সদস্যরা নিয়ে গেছেন। এই অস্ত্রের অপব্যবহার হলে অনেকের নিরাপত্তার ঝুঁকি হতে পারতো। পুলিশ সদস্যরা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন অস্ত্র উদ্ধারে সহযোগিতা করার জন্য।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park