1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

১৭টি বছর উন্নয়ন বঞ্চিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসী: এমরান চৌধুরী

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭টি বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীকে উন্নয়ন বঞ্চিত করে রেখেছে। বিগত সময় গুলোতে তারা তাদের পকেট ভারি করতে ব্যস্ত ছিলে। এই দুই উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে তারা কোন কাজ করেন নি। যোগাযোগ ব্যবস্থা সহ সকল বিভাগকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগের তৎকালিন অবৈধ সংসদ সদস্যরা। আমরা জাতীয়তাবাদী দল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করি। অচিরেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর উন্নয়নে কাজ শুরু করা হবে। এই দুই উপজেলার মানুষকে নিয়ে তাদের ভাগ্য উন্নয়নে আমি কাজ করে যাবে ইনশাআল্লাহ।

তিনি শনিবার (২৮ সেপ্টেম্বর) বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের সারপারবাজারে বিকালে বিগত ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হালিম রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু নাসের পিন্টু, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক জয়নাল আহমদ রানু, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, মহানগর জাসাসের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আজমল হোসেন অপু।

আরো উপস্থিত ছিলেন জাবেদ কাদির, দৌলা হোসেন সুভাস, মুজিব আহমদ, তানভীর আহমদ, শাব্বির আহমদ প্রমুখ।

আলোচনা সভায় শেষে বিগত ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park