1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে ছেলের মারধরে বৃদ্ধ পিতা নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

গোলাপগঞ্জ :গোলাপগঞ্জে ছেলের মারধরে প্রাণ গেল এক বৃদ্ধ পিতার। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় পুত্রের মারধরে পিতা কামরান মিয়া (৬০) নিহত হন এবং আহত হন তার বোন।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ছেলে রাজু আহমদ (৩০) ও তার স্ত্রীকে থানায় আটক করে নিয়ে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ দিন থেকে পিতার সাথে রাজু আহমদের দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার পিতা কামরান মিয়ার সাথে রাজুর কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তার পিতাকে মারধর করে। পিতাকে বাঁচাতে তার বোন এগিয়ে আসলে তাকেও সে আহত করে। তাৎক্ষণিক তার পিতা কামরান মিয়া ও বোনকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরান মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park