1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দুর্নীতির অভিযোগে ওসমানী মেডিকেলের দুই ক.র্ম.চা.রি বরখাস্ত

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :দুর্নীতি, অর্থ আত্মসাৎ, হাসপাতালে চুরি, নারীদের যৌন নির্যাতন সহ নানা অভিযোগের কারণে পৃথক দু্‌টি আদেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবিব ও নিরাপত্তা প্রহরী আবদুল জব্বারকে।

রবিবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) ও পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্ব ডা: এ বি এম আবু হানিফ।

রওশন হাবিবকে বরখাস্ত করার আদেশে বলা হয়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন মেডিকেল কলোনী ক্যাম্পাসে অবৈধ স্থাপনা তৈরী করে এবং ক্ষেত্রী পাড়ায় বরাদ্দ ছাড়াই অবৈধভাবে বাসায় বসবাসের সুযোগ করে দিয়ে অর্থ আদায় করা, ক্যাম্পাসে বিভিন্ন স্থানে অবৈধ দোকান এবং এ্যাম্বুলেন্স রাখার অবৈধ স্থান ও বহিঃ বিভাগ থেকে অবৈধ ভাবে অর্থ আদায় করা, নারীদের নানাভাবে যৌন নির্যাতন করা ও বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় অনিয়ম ও দুর্নীতির বিষয়ে একাধিক সংবাদ প্রকাশ পাওয়া অভিযোগ প্রমানিত হওয়ায় সরকারী চাকুরী আইন, ২০১৮ এর ধারা ৩৯ (১) মোতাবেক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মো. রওশন হাবিবকে আজ থেকে সাময়িক বরখাস্ত করা হইল।

আব্দুল জব্বারকে বরখাস্ত করার আদেশে বলা হয়, হাসপাতালের নতুন মেডিকেল কলোনী ক্যাম্পাসে অবৈধ স্থাপনা তৈরী করে এবং ক্ষেত্রী পাড়ার বরাদ্দ ছাড়াই অবৈধভাবে বাসায় বসবাসের সুযোগ করে দিয়ে অর্থ আদায় করা, ক্যাম্পাসে বিভিন্ন স্থানে অবৈধ দোকান এবং এ্যাম্বুলেন্স রাখার অবৈধ স্থান ও বহিঃবিভাগ থেকে অবৈধ অর্থ আদায় করা, কর্মচারীদের ডিউটি রোস্টার ও লাভজনক স্থানে স্থানান্তর এর বিনিময়ে অর্থ গ্রহন করা, ২০১৮ সালের ২৮ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চুরির ঘটনায় হাতেনাতে ধরা পরা, বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় অনিয়ম ও দূর্নীতির বিষয়ে একাধিক সংবাদ প্রকাশ পাওয়া অভিযোগ সমূহ প্রমানিত হওয়ায় সরকারী চাকুরী আইন, ২০১৮ এর ধারা ৩৯ (১) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা প্রহরী মোতাবেক আব্দুল জব্বারকে আজ থেকে সাময়িক বরখাস্ত করা হইল।

সাময়িক বরখাস্ত কালীন সময় বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হইবেন তারা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আনিসা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park