
প্রেসবিজ্ঞপ্তি :গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ছাত্র আন্দোলন শহীদদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল এবং আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী, শ্রমিক, দিনমজুর। বিগত দিন কোন সরকার তাদের কষ্ট বুঝেনি। জাপানে শ্রমিকদের মর্যাদা সব চেয়ে বেশি। তাদের শ্রমিকরা এক থেকে দুই লক্ষ টাকা বেতন পেয়ে তারা উন্নত জীবন যাপন করে। জাপান যদি শ্রমিকদের এত মূল্যায়ন করতে পারে বাংলাদেশ মুসলিম দেশ হয়েও কেন শ্রমিকদের মূল্যায়ন করেনা। এ দেশে যে দলই ক্ষমতায় গিয়েছে, দেশ শাসন করেছে শ্রমজীবী মানুষদের কথা চিন্তা করেনি। তারা তাদের নিজেদের পকেট গরম করেছে, নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় না গিয়েও এই দেশে ব্যাংক, বীমা, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করেছে। এসব প্রতিষ্ঠানগুলোতে লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান হয়েছে। মানুষের বিপদে ও দেশের ক্রান্তিলগ্নে সবার আগে জামায়াতে ইসলামী এগিয়ে আসে। এদেশে ক্ষমতায় না গিয়েও যদি জামায়াতে ইসলামী এত কিছু করতে পারে তাহলে ক্ষমতায় গেলে জামায়াত এদেশের মানুষের জন্য কি করবে? এর উত্তর আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম।
জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে এ দেশে গরীবের অস্তিত্ব থাকবেনা। রোববার সকাল ১০টায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত সভায় তিনি আরো বলেন, এদেশে গত ৫৩বছর ধরেই ক্ষমতার পালাবদল দেখেছে এ দেশের জনগণ। কিন্তু তাদের ভাগ্য বদলায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশে সৎ লোকের শাসন চায়। ইতিমধ্যেই এ দেশের মানুষ জামায়াতে ইসলামকে গ্রহণ করে নিয়েছে। তারা আগামীতে জামায়াতের সাথে রয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আজিজ জামালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান,সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,জেলা জামায়াতের এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ নাজমুল ইসলাম, এ্যসিসট্যান্ট সেক্রেটারি,ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল আল হোসাইন।বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমীর রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াত নেতা রশীদ আহমদ,মাস্টার সাইফুল ইসলাম, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহীম, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য রাসেল আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত গোলাপগঞ্জের ৭ শহীদ পরিবারের কে এক লক্ষ টাকা করে অনুদান ও স্মারক তুলে দেন। এছাড়া তিনটি আহত পরিবারের মধ্যেও অনুদান বিতরণ করেন। উল্লেখ্য ইতিপূর্বে গত ১০ই আগস্ট জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান উল্লেখিত ৭ শহীদ পরিবারের মধ্যে আরো নগদ এক লক্ষ টাকা করে অনুদান বিতরণ করেছিলেন। দুই কিস্তিতে প্রতিটি শহীদ পরিবার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুই লক্ষ টাকা করে অনুদান পেল।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আনিসা
