1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এসএসসির সনদ ২৫ সেপ্টেম্বর থেকে বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ দ্রুত শুরু করবে ঢাকা শিক্ষা বোর্ড।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়।

শিক্ষা বোর্ড থেকে জানানো হয়- ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ কার্যক্রম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু করবে। যা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। এ শিক্ষা বোর্ডের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ করা হবে।

চিঠিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের মূল সনদপত্র গ্রহণ করার জন্য কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তার বিবরণ নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকার পত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ সনদপত্র গ্রহণ করতে হবে।

প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজে অথবা তার পাঠানো প্রতিনিধি উভয়ের ক্ষেত্রেই গভর্নিং বডি বা ম্যানেজিং বা এডহক কমিটির সিদ্ধান্তের কপিসহ (সরকারি স্কুল ব্যতীত) মূল সনদপত্র গ্রহণের জন্য আবেদনের উপর গভর্নিং বডি বা ম্যানেজিং বা এডহক কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় মূল সনদপত্র প্রদান করা সম্ভব হবে না।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আমিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park