1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

কুলাউড়া প্রতিনিধি :মৌলভীবাজারের কুলাউড়ায় আমিনা বেগম (২২) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এসময় ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

নিহত আমিনা উপজেলার বরমচাল মাধবপুর গ্রামের শহীদুল ইসলামের মেয়ে ও কুলাউড়া সরকারি কলেজের অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এদিন সরেজমিনে লাশ উদ্ধারের সময় দেখা যায়, মরদেহের হাত ও পায়ের গুছিতে কাটা ও রক্তাক্ত। এবং ঘরে খাটের ওপরে তীরের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ ঝুলন্ত ছিলো।

মরদেহ উদ্ধারের পূর্বে অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল দীপঙ্কর ঘোষ, অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, নিহত আমিনার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। সেখানে উল্লেখ আছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ তার পূর্বের লেখা খাতা ও চিরকুট ঘটনাস্থল থেকে সংরক্ষিত রাখা হয়েছে বলে জানিয়েছেন এসআই আব্দুর রহিম।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আমিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park