1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মাজারে হামলাকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর নির্দেশনা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সুফি দরগাহ ও মাজারে হামলাকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার।

শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে পাঠানো এক বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্মীয় উপাসনালয় এবং সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং হামলায় জড়িত অশুভ চক্রকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে কিছু দুর্বৃত্ত দেশের সুফি দরগাহ এবং মাজারে হামলা চালিয়েছে, যা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার যে কোনো ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা ও সুফি দরগাহের হামলার কঠোর নিন্দা জানায়।

বাংলাদেশ হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সকল ধর্ম-বিশ্বাসী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সম্প্রীতি বিঘ্নকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে এতে আরো বলা হয়, আমরা বাংলাদেশকে এই সৌহার্দপূর্ণ সম্প্রীতির দেশ হিসেবে রাখব এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি বিঘ্নিত করার যেকোনো চেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবেলা করবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আমিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park