1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে দুর্বৃত্তদের হামলায় তিন কলেজ শিক্ষার্থী আহত

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে দুর্বৃত্তদের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় অভিযোগ দেয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান।

আর অভিযোগটি দায়ের করেছেন সিলেট সদর উপজেলার টিলাপাড়া গ্রামের ময়না মিয়া (৫৪)।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, তার কলেজ পড়ুয়া ছেলে সুয়েব উদ্দিন (১৭) ও দুই ভাতিজা লিমন আহম (১৭) এবং মারজান আহমদ তাহিন (১৬) সালুটিকর ডিগ্রি কলেজে যথাক্রমে এইচএসসি দ্বিতীয় ও প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা তিনজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকায় বিভিন্ন সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িতদের হুমকি ধমকির শিকার হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সিলেট সদর উপজেলার কান্দিরপাড়া গ্রামের দুলাল মিয়ার দোকানের সামনে পৌঁছালে একই গ্রামের বাবুল মিয়া ও তার তিন ছেলে এমরান আহমদ (২৬ ) কামরান আহমদ (২৪), রেদওয়ান আহমদ (২০), মনির আলীর দুই ছেলে হুমায়ুন মিয়া (২৩) ও বাহার মিয়াসহ (২০) অজ্ঞাতনামা আরও ৪/৫ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এসময় তারা সুয়েব লিমন ও তাহিনকে মাটিতে ফেলে এলোপাতাড়ি কিলঘুষি মারার পাশাপাশি লোহার রড দিয়ে আঘাত করে এবং দা দিয়ে কোপাতে থাকে। এতে তারা তিনজনই মারাত্মক আহত হন। তাদের চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশি ও পথচারীরা ছুটে এসে তাদের উদ্ধারের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। হামলার সময় তারা আগামীতে তাদের হত্যারও হুমকি দিয়েছে বলেও অভিযোগে ময়না মিয়া উল্লেখ করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে কথা বলতে প্রধান অভিযুক্ত এমরান আহমদের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এদিকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্ত) সৈয়দ আনিসুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আমিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park