1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট ব্যবসায়ী সমিতির অনুদানের ৪ লাখ টাকা ফেরত দিলো বিএনপি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি চেম্বার অফ কমার্সের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক জিয়ার দাওয়াতে ও সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে۔ সিলেট ব্যবসায়ী সমিতির ব্যানারে বুধবার (১১ সেপ্টেম্বর) নগরের দরগাগেইটস্থ হোটেল ষ্টার প্যাসিফিকের বল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের হাতে বন্যাদুর্গত এলাকায় বিতরণের জন্য অনুদানের ৪ লাখ টাকা তুলে দেয়া হয়। বিএনপির পক্ষ থেকে টাকা গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, মহানগর সেক্রেটারি ইমদাদ হোসেন চৌধুরী।

অনুদান প্রদানকালে গত আওয়ামী সরকারের মদদপুষ্ট কিছু ব্যক্তির উপস্থিতি পরিলক্ষিত হওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক হাজি দিলোয়ার হোসেনের কাছে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সেই অনুদানের অর্থ ফেরত দেয়া হয় ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আমিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park